ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম ওই দুই মামলার রায় ঘোষণা করেন।

দ-প্রাপ্তরা হলো মহররম আলী (২৮), আলমগীর (২৮) ও আবদুল কাদির (৪৮) এবং মোমেন (২৫), সুমন (২৫) ও ফাহাদ মিয়া (২২)।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ এপ্রিল বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের সোহরাব চৌধুরী নিখোঁজ হন। কিছুদিন পর স্থানীয় বুল্লা-টানপাড়া সড়কের একটি সেতুর নিচ থেকে সোহরাবের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামি মহররম আলীকে আটকের পর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আলমগীর ও কাদিরের নাম জানায়। এছাড়া ২০১১ সালের ২৯ জুন বিকেলে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার প্রবাসী তুষার মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত আসামি মোমেন, সুমন ও ফাহাদ মিয়াকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।