গাজীপুরে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার নগপাড়া এলাকায় এক কিশোরীকে (১৪) দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন (২২) বাসন থানার বারবৈকা এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

র‌্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ৩ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় এক কিশোরীকে ৪-৫ জন মিলে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ভিকটিমের পরিবারসহ তার স্বজনদের কাছে পাঠায়। গত রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে নগরীর বাসন থানার বারবৈকা এলাকা থেকে হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়।