কিশোর গ্যাং

নিউ নাইন স্টার গ্রুপের ১১ সদস্য আটক

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ‘নিউ নাইন স্টার’ নামে একটি কিশোর গ্যাং গ্রুপের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার দুপুরে দুটি শটগান, চার রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ধারালো ছুরিসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম।

লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম দেশ রূপান্তরকে জানান, আটক হাবিবুর রহমান ওরফে দাড়িয়া, ফয়সাল আহম্মেদ, রাকিবুল হাসান, রমজান আলী, বাবু মিয়া, নজরুল ইসলাম, শাহীন হাওলাদার, তুহিন ইসলাম, মাহমুদ হীরা, রনি ইসলাম ও সাগর হোসেন এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন, ছিনতাই করা, উচ্চ শব্দ করে  মোটরসাইকেল বা গাড়ি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এলাকার নিরীহ ও মেধাবী কিশোরদের চাপে রেখে জোরপূর্বক দলে আসতে বাধ্য করে তারা।