জামালপুরে বন্যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৪ লাখ মানুষ।

জেলার ৭ উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫২টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। এছাড়াও বন্যা কবলিত হয়েছে ৬টি পৌরসভাও। রেল লাইনে পানি উঠায় বন্ধ হয়ে গেছে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল। বন্যায় ভেঙে পড়েছে দুর্গত এলাকার রাস্তা-ঘাট।

দেওয়ানগঞ্জ: সড়কে পানি উঠায় বন্ধ হয়ে গেছে দেওয়ানগঞ্জ-সান্দবাড়ি-কুড়িগ্রামের রাজীবপুর সড়ক, তারাটিয়া-বকশীগঞ্জ সড়ক, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়ক, উপজেলা সদরেরর সঙ্গে গুজিমারি, খোলাবাড়ী, বাহাদুরাবাদ, জিল বাংলা সুগার মিল, মলমগঞ্জ, বেলতৈল বাজার, রেল স্টেশন, পশ্চিম গামারিয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ইসলামপুর : ইসলামপুর উপজেলা সদরের সাথে গুঠাইল, জারুলতলা, আমতলি-উলিয়া, পাথর্শী সড়কর পানি উঠায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মেলান্দহ: সড়কের বিভিন্ন স্থানে পানি উঠায় বন্ধ হয়ে গেছে মেলান্দহ-মাহমুদপুর, মেলান্দহ-হাজরাবাড়ী, মাহমুদপুর-মাদারগঞ্জ সড়ক।

মাদারগঞ্জ: সড়কে পানি উঠায় বন্ধ হয়ে গেছে মাদারগঞ্জ-তেঘড়িয়া, নব্বইচর-মাদারগঞ্জ সড়ক, কড়ুইচুড়া, আদারভিটা সড়কে যান চলাচল।

সরিষাবাড়ী: সরিষাবাড়ীর পোঘলদীঘা ইউনিয়নের বয়ড়া বিজ্র পাড় থেকে বামুন জানি ও রঘুনাথপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বকশীগঞ্জ: বন্যার পানিতে ডুবে যাওয়ায় বকশীগঞ্জের সাধুরপাড়া ও মেরুরচর ইউনিয়নের বেশ কয়েকটি সড়কেও যোগাযোগ বন্ধ হয় গেছে।

জেলা ত্রাণ কর্মকর্তা নায়েব আলী জানান, বন্যার পানিতে ২১.৫ কিলোমিটার পাকা সড়ক আংশিক ও ৭.৭৫কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।