সীমান্ত এলাকা পরিদর্শনে ভারতীয় সাংবাদিকরা

পরস্পর পেশাগত অভিজ্ঞতা ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়নে ভারতীয় সাংবাদিকদের একটি প্রতিনিধিদল ঠাকুরগাঁও সীমান্ত এলাকা পরিদর্শন করেছে। গতকাল বুধবার জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড়, হরিপুর উপজেলার মোলানী বিওপির বিভিন্ন এলাকা পরিদর্শন করে দলটি।

ঠাকুরগাঁও জেলার ধর্মগড় সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ভারতীয় সাংবাদিক প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল শামসুল আরেফীন, নীলফামারী ৫৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী।

ভারতীয় সাংবাদিক দলের সঙ্গে সীমান্তে চোরাচালান, সীমান্ত হত্যা বন্ধ এবং বিজিবির টহল বিষয়ে বিস্তারিত কথা বলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল শামসুল আরেফীন।