কে এম সামছুল আলম সম্প্রতি জনতা ব্যাংকের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি সিনিয়র ডিস্ট্রিক্ট সেশন জজ হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৫ সালে বিআইডব্লিউটিসিতে বাজেট কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করা সামছুল আলম ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (জুডিশিয়াল) মাধ্যমে সহকারী জজ হিসেবে যোগ দেন। কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আদালতের মেজিস্ট্রেট ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি