কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্নী আক্তার (২১) নামে এক সন্তানের জননী গৃহবধূ আত্মহত্যা করেছে।
মুন্নী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বিষবাগ পূর্ব পাড়ার মালয়েশিয়া প্রবাসী মো. সবুজ এর স্ত্রী।
স্থানীয় ও নিহতের স্বামীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার মুন্নী নিজের শোবার ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।
রাতে পুলিশ এসে রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মুন্নীকে দেখতে পায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই ইকবাল জানান, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে নিহত মুন্নীর লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলেও জানান তিনি।