একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বোমা ফাটালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার আবদুল রাজ্জাক। সাবেক এই অলরাউন্ডার নিজেই বলেছেন, বিয়ের পর অন্তত হাফ ডজন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।
রাজ্জাকের এমন বক্তব্যে বিস্মিত হয়ে যান অনুষ্ঠানের সঞ্চালকও। কিন্তু রাজ্জাক বলে জান, সব সম্পর্কই তৈরি হয়েছিল তার বিয়ের পর। যার মধ্যে একজনের সঙ্গে দেড় বছর সম্পর্ক ছিল তার। সেটাই ছিল দীর্ঘ। এর বেশি কোনোটাই টিকেনি।
পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ২৬৫টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি খেলেছেন রাজ্জাক। ওয়ানডেতে ৫,০৮০ রান তার। তিনটি শতরান ও ২৩টি অর্ধ শতরান রয়েছে। বল হাতে পেয়েছেন ২৬৯টি উইকেট।
টেস্টে তিনটি সেঞ্চুরি ও সাতটি ফিফটি সহ করেন ১৯৪৬ রান। সাদা পোশাকে উইকেট নিয়েছিলেন ১০০টি। ৩৯ বছর বয়সী এই তারকা পাকিস্তানের জার্সিতে শেষ ম্যাচটা খেলেন ২০১৩ সালে।
টিভি অনুষ্ঠানটিতে ক্রিকেট নিয়েও কথা বলেছেন রাজ্জাক। যেখানে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার প্রশংসা করেন। বিশ্বকাপ চলাকালেও পান্ডিয়াকে নিয়ে কথা বলেছিলেন রাজ্জাক। টুইট করে বলেন, পান্ডিয়াকে কোচিং করাতে চান। আর এই টিভি অনুষ্ঠানেও আরেকবার সেই ইচ্ছের কথা জানান।