পাবনায় হানিফ

বিএনপির প্রতিটি সন্ত্রাসী কর্মকান্ডের বিচার করা হবে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ১৯৯৪ সালে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ ও বোমা হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বিএনপি প্রমাণ করেছে দলটির উচ্চপর্যায়ের নির্দেশেই এ হামলা হয়েছিল। বিএনপির প্রতিটি সন্ত্রাসী কর্মকান্ডের বিচার করা হবে। গতকাল বৃহস্পতিবার পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কায়সার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, কেন্দ্রীয় নেতা তানভীর শাকিল জয়, রফিকুল ইসলাম লিটন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বক্তব্য রাখেন।