দাঁত ব্রাশের খুঁটিনাটি

আমরা দাঁত ব্রাশ করার সময় না জেনে অনেক ভুলত্রুটি করি। নিয়ম না জেনেই দাঁত ব্রাশ করার কারণে দাঁতের ক্ষতি হয়। দাঁত ব্রাশ করার সময় এবং উপায় জেনে নিন

কতবার ব্রাশ করবেন

দাঁত ব্রাশ করা উচিত প্রতিদিন দুই থেকে তিনবার। ভালো হয় খাওয়া-দাওয়ার পর দাঁত ব্রাশ করলে। ফ্লোসিং করাও দরকার দাঁত ব্রাশের পাশাপাশি। অনেক সময় ব্রাশ করলেও যায় না দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা। এ খাদ্যকণিকা বের করার জন্য ফ্লোসিং দরকার। টুথব্রাশেও ব্যাকটেরিয়া জমতে পারে। ব্রাশ করার পর টুথব্রাশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। প্রতি তিন মাস পরপর টুথব্রাশ পরিবর্তন করা উচিত।

অল্প বা অতিরিক্ত ব্রাশ করা

অনেকেই দাঁত ব্রাশ করার সময় তাড়াহুড়া করেন। অল্প সময়ের মধ্যে  ব্রাশ শেষ করে ফেলেন। ফলে দাঁতের ফাঁকে লেগে থাকা খাবার ঠিকমতো পরিষ্কার হয় না। অনেকে আবার দীর্ঘ সময় ধরে দাঁত ব্রাশ করতে থাকেন, যা দাঁতের এনামেলের জন্য ক্ষতিকর। দাঁত ব্রাশ করার সঠিক সময় হলো দুই মিনিট।

সঠিক টুথব্রাশ

দাঁতের যতেœ প্রয়োজন সঠিক টুথব্রাশ নির্বাচন করা। ভালো ব্রিসলযুক্ত টুথব্রাশ কেনা উচিত। টুথব্রাশের ব্রিসল ত্রুটিযুক্ত হলে দাঁতের ফাঁকে খাদ্যকণা লেগে থাকে, যা ব্যাকটেরিয়া সৃষ্টি করে। দাঁতের এনামেলেরও ক্ষতি হয়।

সঠিক উপায়ে ব্রাশ না করা

দাঁত ব্রাশ করার সময় পাশাপাশি এবং ওপরে বা নিচে সব দিকেই ব্রাশ করতে হয়। প্রতিবার দাঁত ব্রাশ করার সময় জিভ ও মাড়িও পরিষ্কার করতে হয়। না হলে খাদ্যকণা লেগে থেকে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়।

একই টুথব্রাশ অনেক দিন ব্যবহার

টুথব্রাশ কিনে অনেকেই বছরের পর বছর চালিয়ে দেন। টুথব্রাশের আকৃতি, ব্রিসল কোনো কিছুই ঠিক না। থাকলেও দিনের পর দিন নষ্ট টুথব্রাশ ব্যবহার করেন অনেকে।  একটি টুথব্রাশ তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়।