ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ দলের বাইরে থাকা অনেকেই ডাক পেয়েছেন।
নিরোশান ডিকভেলা, ধানুশকা গুনাথিলাকা, আকিলা ধনঞ্জয়া এবং লক্ষ্মণ সান্দাকান দলে ফিরলেও উপেক্ষিত ছিলেন দিনেশ চান্দিমাল ও উপুল থারাঙ্গা।
শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, লাহিরু থিরিমানে, শেহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, ধানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া,
আমিলা আপোনসো, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাশুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা ও লাহিরু মাদুশঙ্কা।