ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাত আড়াইটার দিকে শহরতলির বারাহিপুর এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইন্সপেক্টর শহিদ, শাহিন মিয়ার নেতৃত্বে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।
এ সময় একটি দেশীয় তৈরী পাইপ গান, ৩ টি অত্যাধুনিক ছোরা, একটি শাবল ও ২ টি মুখোশ জব্দ করা হয়।
আটক করা হয় বারাহিপুর রেলগেট এলাকার মজল হকের ছেলে এনামুল হক এনাম (২৯), ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের মৃত আবদুস সালামের ছেলে জাহিদ (২২), দাগনভূঞা উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে রিয়াদ (২৩) ও সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মৃত লাতু মিয়ার ছেলে ইকবাল হোসেনকে (৩৫)।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার এনামুল হক এনামের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।