রবিবার বিকেল ৫টায় উৎসবমুখর পরিবেশে শান্তির প্রতীক পায়রা, বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো'র শো রুম মেসার্স মাহদী এন্টারপ্রাইজ'র উদ্বোধন হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বধুল বাজারে ভিগো'র এ বৃহত্তর এক্সক্লুসিভ শাখার উদ্বোধন হয়।
ব্রাহ্মণবাড়িয়ার এই শাখাটি ভিগো ইলেকট্রনিক্স এক্সক্লুসিভ -র ৫৬তম শাখা।
এ শাখাটি ব্রাক্ষণবাড়িয়া জেলার ভিগো'র দ্বিতীয় বৃহত্তর শাখা। এই শাখা থেকে জেলার বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করা হবে। নতুন শাখার উদ্বোধন উপলক্ষে মাহদী এন্টারপ্রাইজ দিচ্ছে বিশেষ অফার ফ্রিজ, এসি, টিভিসহ সব পণ্যে ১০% ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে অপস্থিত ছিলেন, কে এম সামসুজ্জামান সহকারী জেনারেল ম্যানেজার, আরএফএল এক্সক্লুসিভ শো রুম, মনিরুল ইসলাম মনির মেসার্স মাহদী এন্টারপ্রাইজ-এর ব্যবস্থাপনা পরিচালক, মো. মনজুর হোসেন মজুমদার, সেলস এক্সকিউটিভ ভিগো এক্সক্লুসিভ শো রুম আরএফএল, বীরমুক্তিযুদ্ধা মো. জিল্লুর রহমান, শফিক মাষ্টার এবং আলমগীর মাষ্টার প্রমুখ।