খুলনায় এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে দল বেঁধে ধর্ষণের পর তাকে এবং তার বাবা ইলিয়াছ চৌধুরীকে হত্যার মামলায় মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি শরিফুল ইসলাম আত্মসমর্পণ করেছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ সে আত্মসমর্পণ করে।
২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর নগরীর বুড়ো মৌলভীর দরগাহ এলাকার একটি বাড়িতে এ জোড়া খুনের ঘটনা ঘটে।