হবিগঞ্জের চুনারুঘাটে দুলাল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার র্যাব সদস্য সাদেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা বেগমের আদালত সাত দিন মঞ্জুর করে। গত ১৭ জুলাই রাতে সাদেককে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বিজিবির ল্যান্স নায়েক হলেও প্রেষণে র্যাব-২-এ কর্মরত।
এদিকে শুক্রবার রাতে গ্রেপ্তার হয়েছে জামাল মিয়া নামে আরেক আসামি। জামাল বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা মোমিন হাওলাদারের ছেলে।