রাজধানীতে দুটি গাড়িসহ ৫ ডাকাত গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ সদস্যের এক দুর্ধর্ষ ডাকাত দলকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এই ডাকাত দল দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ অফিসে ডাকাতি করত। আটকের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি গাড়ি, ৫টি ল্যাপটপ, এক লাখ ৯০ হাজার টাকা, তালা কাটা ও ভাঙার অনেক যন্ত্রপাতি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান।