নোয়াখালীর সুধারাম থানার সল্লাঘটিয়া গ্রামে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
শিশুর বাবা জানান, প্রতিদিনের মতো তার মেয়ে (৭) বিকেলে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এরই এক ফাঁকে প্রতিবেশী রুবেল (২২) তাকে ডেকে নিয়ে তার ঘরের দরজা বন্ধ করে ফেলে। অন্য শিশুরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার মাকে খবর দেয়। তার মা এসে জানতে পারে রুবেল তার মেয়েকে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে রেখেছে। তখন তিনি দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সুধারাম থানার ওসি নবীর হোসেন জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে রাত ৯টায় গ্রেপ্তার করে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে রাতেই সুধারাম থানায় নারী নির্যাতন দমন আইনের ৯/(১) ধারায় মামলা করেছে। সুধারাম থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবদুল বাতেন জানান, মঙ্গলবার রুবেলকে নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।