ঈদে বিকাশে কেনাকাটায় ২০% ক্যাশব্যাক

ঈদের কেনাকাটায় গ্রাহকদের জন্য ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। এই অফার চলবে ১২ আগস্ট পর্যন্ত। তবে রেস্টুরেন্ট ও ক্যাফের ক্ষেত্রে ১৮ আগস্ট পর্যন্ত এ অফার প্রযোজ্য।

পোশাক, অন্যান্য অনুষঙ্গ, ইলেকট্রনিকস পণ্যের আউটলেট রয়েছে এই তালিকায়। দারাজ, অথবা, রবিশপ, রকমারি, সেবা, বাগডুম, বইবাজার, ইভ্যালি, প্রিয়শপসহ জনপ্রিয় ই-কমার্স সাইটগুলো রয়েছে এই ক্যাশব্যাক অফারের তালিকায়।

কোরবানির ঈদ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনেও গ্রাহক পেতে পারেন বিকাশের ক্যাশব্যাক। স্বপ্ন, ডেইলি শপিং, আগোরা, মীনা বাজার, ডেইলি সুপার স্টোর, প্রিন্স বাজার, ওয়ানস্টপ সুপার শপ, কৃষিবিদ বাজার, আমানা বিগ বাজার, ট্রাস্ট ফ্যামিলি নিড শপ, নন্দন মেগা শপ এবং এম আর এন্টারপ্রাইজ রয়েছে এ তালিকায়। বিজ্ঞপ্তি