সারা দেশে চলছে ছেলেধরা গুজব। এই গুজবের কারণে সারা দেশে অনেক জায়গায় মানুষ খুন হয়েছে। ফলে এ নিয়ে সারা দেশের মানুষ আতঙ্কিত।
এদিকে গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এসেছেন শোবিজ তারকারা। নিজেদের উদ্যোগে তারা প্রকাশ করেছেন একটি ভিডিওবার্তা। পান্থ শাহরিয়ারের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পিকলু চৌধুরী।
এতে অংশ নিয়েছেন অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক রিয়াজ, সংগীতশিল্পী তাহসান, বেলাল খান, সিঁথি সাহা, শতাব্দী ওয়াদুদ, হিল্লোল, নাদিয়া, নওশীন, এফএস নাঈম, সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আবৃত্তিকার শিমুল মোস্তফা, মাসুদুজ্জামান ও নাট্যকার পান্থ শাহরিয়ার।