ছাত্রলীগ সম্পাদককে অব্যাহতি

প্রতিবাদে মাদারীপুর সড়ক অবরোধ

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদের বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে তানভীরের অব্যাহতির খবরে গতকাল বিকেলে মাদারীপুর ও রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এবং মস্তফাপুর বাসস্ট্যান্ডে টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ।

সংগঠনের একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সমর্থিতÑ এ দুভাগে বিভক্ত। অব্যাহতি পাওয়া তানভীর মাহমুদ শুরু থেকেই শাজাহান খান সমর্থিত অংশের ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।