রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক মোড়ের শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গতকাল বুধবার দুপুরে তিন দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আধঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

মানববন্ধন চলাচালে রবীন্দ্র বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রবির প্রভাষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, কোষাধ্যক্ষ প্রভাষক লায়লা ফেরদৌস হিমেল, রিফাত উর রহমান, আরিফুল ইসলাম, বরুণ চন্দ্র রায়, শারমিন সুলতানা প্রমুখ।