গৃহকর্মী হত্যা মামলা

কুষ্টিয়ায় গৃহকর্তাসহ ৩ জনের যাবজ্জীবন

দৌলতপুর থানার গৃহপরিচারিকা রেখা খাতুন হত্যা মামলায় গৃহকর্তাসহ তিনজনের যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দ-প্রাপ্তরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিশাডাঙ্গা গ্রামের মৃত নজের আলীর ছেলে হাসেম সরদার (৪৫), শিতলীপাড়া গ্রামের মৃত লস্কর মালিথার দুই ছেলে গৃহকর্তা মোফাজ্জেল হোসেন ওরফে মুফাজ (৭০) ও আকরামুল হক ওরফে আকেম (৪৮)।

মামলা সূত্রে জানা যায়, মোফাজ্জেল হোসেনের বাড়িতে নিহত রেখা খাতুন কাজ করত। মোফাজ্জেলের মেয়ের সঙ্গে গ্রামের একটি ছেলের অবৈধ সম্পর্ক রেখা দেখে ফেলায় তাকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর প্রতিবেশী হাসেমের মাধ্যমে ডেকে নিয়ে রাতের আঁধারে হত্যা করে সরিষার ক্ষেতে লাশ ফেলে রাখা হয়।