রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে ১ জুলাই থেকে ঢাকা মহানগরীতে নিবন্ধন দেওয়া শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাইড শেয়ারিং সেবা পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে মহানগরীতে যাত্রী সাধারণের চলাচল আরও সহজতর হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার জননীতিবিষয়ক প্রধান চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা জানান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।