শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি দল দুটি।

বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে দল দুটি। ম্যাচটির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে থেকে বিদায় নিতে যাচ্ছেন শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা।

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যে মুখিয়ে ছিল মাশরাফীরা। গত বছর আরব আমিরাতে লঙ্কানদের বিপক্ষে জয় পাওয়ায় ব্রিস্টলে একই পুনরাবৃত্তির আশায় ছিলেন তারা। বেরসিক বৃষ্টি তা আর হতে দেয়নি। পুরো দুই পয়েন্ট না পেয়ে বিশ্বকাপে ভুগতে হয়েছে মাশরাফীদের! তাতে করে দুই দলের শক্তিমত্তার ব্যবধানটা নতুন করে দেখা হয়নি ক্রিকেট ভক্তদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটকিপার), অভিশকা ফের্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা