জামালপুরে কৃষিমন্ত্রী

গুজব ছড়িয়ে সরকারের পতন ঘটানো যাবে না

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে এখন গুজব ছড়াচ্ছে। গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না।

গতকাল শুক্রবার দুপুরে জামালপুরে দুরমুঠের আমতলি এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দুর্যোগ  মোকাবিলায় বিশ্বে শেখ হাসিনা এখন রোল মডেল। অন্যদিকে খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে জেলখানায়। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।