ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের কাজীপাড়ায় জেলা ঈদগাহ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া টাইগার্স ক্রিকেট একাডেমি। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. লোকমান হোসেন।

জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আজিজুল আলম সঞ্চয়। প্রীতি ম্যাচে টাইগার্স ক্রিকেট একাডেমির দুটি দল অংশ নেয়। পরে আলোচনা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।