ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ারা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে ১৬ ভরি স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে ভুক্তভোগীদের অভিযোগ। শুক্রবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় নগরকান্দা থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নগরকান্দা থানার এসআই অতুল জুয়াদ্দার জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ওই বাড়িতে ছুটে যায়। এ সময় অপরাধীরা পালিয়ে যায়।
তালমা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ারা বেগম জানান, ৭/৮ জনের ডাকাত দল বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে নারী ও শিশুদের জিম্মি করে। এসময় বাড়িতে থাকা ৩০ হাজার টাকা ও ১৬ ভরি স্বর্ণ লুটে নিয়ে যায়।