বাপার সেমিনারে বক্তারা

হবিগঞ্জের জলাবদ্ধতা নিরসনে এখনই ব্যবস্থা নিতে হবে

হবিগঞ্জের জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। অপরিকল্পিত নগরায়ণের কারণে এই শহরে বসবাস দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আগামী প্রজন্মকে একটি সুন্দর শহর উপহার দিতে সব বাধা উপেক্ষা করে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

গতকাল শনিবার হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত ‘হবিগঞ্জের জলাবদ্ধতা নিরসন, পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারে নাগরিক উদ্যোগ ও নাগরিক অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে  বক্তারা এ কথা বলেন।

বাপা জেলা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো. জাকারিয়া, পুলিশ সুপার এসএম ফজলুল হক, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত, বাপা কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল, প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন প্রমুখ। বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।