সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ তিন ছাত্রের মধ্যে আকাশ ( ১৮) ও মেহেদী (১৯) নামে দুই ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লার পাগলার মোড়ে ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে আকাশ এবং দুপুর সাড়ে ১২টার দিকে বলিয়া পুরের কুন্ডা এলাকা থেকে মেহেদির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত আকাশ সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন মহল্লার বাসিন্দা এবং মেহেদী রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। তারা রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, সকাল ১১টার দিকে দুই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ১ কিলোমিটার দূরবর্তী স্থান থেকে ওই কলেজ ছাত্রদের লাশ উদ্ধার করা হয়। আরও এক শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।