লেখক আহমদ ছফা স্মরণানুষ্ঠান

হাজারো মানুষের উপস্থিতিতে লেখক ও বুদ্ধিজীবী আহমদ ছফার ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বিকেলে চন্দনাইশের গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

সাহিত্যিক আহমদ ছফা স্মরণসভা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা। স্মরণসভা পরিষদের সদস্য সচিব মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহাজাহান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়ার ইউএনও হাবিবুল হাসান, চন্দনাইশ  পৌরসভা মেয়র মাহাবুবুল আলম খোকা, সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, সহকারী কমিশনার (ভূমি)  অনুপম, চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী, সাবেক মহিলা কাউন্সিলর রেহেনা বেগম রানু, বাংলাদেশ ব্যাংকের  ডেপুটি জেনারেল ম্যানেজার একরাম হোসেন, শিক্ষক নুর মোহাম্মদ, লেখক ও গবেষক শামসুল আরেফীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।