জয়পুরহাট জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমকে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে বিজিবি। সোমবার রাতে পাঁচবিবি উপজেলার লোকমা রাজবাড়ি এলাকা থেকে জাহাঙ্গীরসহ পাঁচ জনকে আটক করা হয়।
কয়া ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন-পাঁচবিবি উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কয়েজ উদ্দীন মণ্ডলের ছেলে ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, জয়পুরহাট শহরের খঞ্জনপুর মহল্লার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল সরকার সম্রাট (৩২), পাঁচবিবি উপজেলার লকমা কড়িয়া গ্রামের মোকছেদ চৌধুরীর ছেলে আতিয়ার চৌধুরী (৪৫), আতিয়ার চৌধুরীর স্ত্রী নাছিমা আক্তার (৩৫) ও একই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে মিঠু মিয়া।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান জানান, জয়পুরহাট জেলা পরিষদের সদস্যসহ বেশ কয়েকজন ব্যক্তি ভারত সীমান্ত হতে বাংলাদেশ অভ্যন্তরে আসছিলেন। এ সময় বিজিবি’র গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য মোতাবেক আগে থেকে ওতপেতে থাকা সদস্যরা ২০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে।
এ ঘটনায় বিজিবি’র কয়া ক্যাম্প কমান্ডার নূরুল আমিন বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করলে মঙ্গলবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠিয়ে দেন।