মোস্তাফিজ-মোসাদ্দেকের জায়গায় একাদশে রুবেল-এনামুল

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। অনুশীলনের সময় গোড়ালিতে চোট পাওয়ার কারণে ম্যাচটিতে খেলছেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার জায়গায় ডাক পেয়েছেন পেসার রুবেল হোসেন।

কৌশলগত কারণে ম্যাচটিতে রাখা হয়নি স্পিন বোলিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে। গত বছরের জুলাইয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়ানডে খেলতে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাছাড়া একাদশে আর কোনো পরিবর্তন নেই।

আগের দুই ম্যাচের মতো সিরিজের শেষ ম্যাচটিও হচ্ছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। টসে হেরে প্রথমে বোলিং করতে নামছে অতিথি দল।

ম্যাচটিতে একাদশে চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিশকা ফের্নান্দো, কুসাল পেরেরা (উইকেটকিপার), কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, শেহান জয়াসুরিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।