২০১৯ সালের ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। বুধবার এই তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
প্রকাশিত সেই তালিকায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। কিন্তু জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমারের।
বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়ে থাকে। আগামী ২৩ সেপ্টেম্বর ইতালির মিলানের জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
১০ জনের সংক্ষিপ্ত তালিকা-
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) জুভেন্তাস
ফ্রাঙ্কি ডি ইয়ং (নেদারল্যান্ডস) আয়াক্স/বার্সেলোনা
ম্যাথিয়াস ডি লিখট (নেদারল্যান্ডস) আয়াক্স/জুভেন্তাস
ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম) চেলসি/রিয়াল মাদ্রিদ
হ্যারি কেন (ইংল্যান্ড) টটেনহ্যাম হটস্পার
সাদিও মানে (সেনেগাল) লিভারপুল
কিলিয়ান এমবাপে (ফ্রান্স) পিএসজি
লিওনেল মেসি (আর্জেন্টিনা) বার্সেলোনা
মোহামেদ সালাহ (মিসর) লিভারপুল
ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস) লিভারপুল।