মৎস্য ভবনের সামনে ট্রাকচাপায় নিহত ১

রাজধানীর মৎস্য ভবনের সামনে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে রাজধানীর মৎস্য ভবন এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রাস্তা রাপার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনার পরই ট্রাক ফেলে পালিয়ে যায় চালক।

পরে সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এসআই মতিউর রহমান।