টঙ্গীতে ছাত্রলীগের ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ

টঙ্গীতে কলেজ ছাত্রলীগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় হাসপাতালের ভেতর ও বাইরে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।

টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি কাজী মনজুরের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আহসানুল হক, ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা, হাসপাতালের আরএমও ডা. মো. পারভেজ হোসেন, টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন, পশ্চিম থানার ওসি এমদাদুল হক, সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিশির, জহিরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক মিরাজুর রহমান রায়হান, সুমন ইসলাম জয়, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হাসান জয়, তামজিরুল ইসলাম তামিম, রবিউল ইসলাম, আশরাফুল হক অপু, গোলাম মোস্তফা, নারী নেত্রী সরকার ফারসি ফেরদৌস, কাজল জাহান মুক্তা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, এডিসের জন্ম জমানো পানি থেকে। হাসপাতালসহ প্রতিটি বাড়ির ফুলের টব, ড্রাম ও ডাবের খোসায় যেন পানি না জমে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। মূলত এ জায়গাগুলো থেকে এডিস মশার বংশবিস্তার হয়। আমাদের সবার সচেতনতা পারে ডেঙ্গুর ভয়াল থাবা থেকে রক্ষা করতে।

অনুষ্ঠান শেষে হাসপাতাল শহীদ মিনার সংলগ্ন মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।