বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। এই প্রদে প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থীকে বিপুল ভোটে পেছনে ফেলেছেন তিনি।
শনিবার সভাপতি বাদে ২৮ পদে অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটার ছিলেন ১২০ জন, যাদের ১১৭ জন ভোট প্রয়োগ করেন।
নির্বাচনে ৯৬ ভোট পড়েছে মন্টুর ব্যালট বাক্সে। তার অন্য দুই প্রতিদ্বন্দ্বীর একজন মোহাম্মদ শাহ আলম পেয়েছেন ১৯ ভোট। এমএম সাদাত হোসেন পেয়েছেন ২ ভোট।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু সর্বশেষ অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পূর্ণ প্যানেল নিয়েই নির্বাচনে অংশ নেন তিনি।
এর আগে দেশের অন্যতম শীর্ষ এই ফেডারেশনে নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ২০১৭ সালে সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনী তোড়জোড় শুরু হলেও আর ভোট হয়নি। স্থগিত হয় নির্বাচন।