ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রোকাইয়া’

পৃথিবীর প্রাচীনতম চলচ্চিত্র উৎসব ধরা হয় ‌‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’কে। এবার এর ৭৬তম আসরের জন্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের যৌথ প্রযোজনার প্রথম চলচ্চিত্র ‘রোকাইয়া’।

ছবিটি ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়াই করছে। ১০ মিনিট পরিসরের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আফগানিস্তানের পরিচালক দিয়ানা সাকিব জামাল।

ছবিতে অভিনয় করেছেন আফগান অভিনেত্রী রোকেয়া রাসুলি, আসাদুল্লাহ রাসুলি, কুরবান আলি সুলাইমানসহ অনেকে।

এদিকে জানা যায়, আগামী ২৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি হবে। শর্টফিল্ম শাখায় ‘রোকাইয়া’ ছাড়াও বিশ্বের ১২টি ছবি প্রতিদ্বন্দ্বিতা করছে এবার।