আড়াইহাজারে দিনের বেলা রাজমিস্ত্রি আর রাতে ডাকাতি করা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাকে আটক করা হয়। গতকাল শনিবার সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তার শাকিব (১৮) নৈকাহন এলাকার বাসিন্দা।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, শাকিব দিনে রাজমিস্ত্রির কাজ আর রাতে ডাকাতি করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।