মোবাইলে গেম খেলার কথা বলে তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় অভিযুক্ত আব্দুল কাদের জিলানী (২০) নামে এক যুবককে শহরের আড়পাড়া এলাকা থেকে আটক করে পুলিশ।
রোববার দুপুরে শিশুটির মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক আব্দুল কাদের জিলানী পটুয়াখালীর গলাচিপা গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে সে কালীগঞ্জে বসবাস করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, গত শনিবার রাতে মোবাইলে গেম খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যায় আব্দুল কাদের জিলানী। কিছুক্ষণ পর শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় ওই যুবক। এরপর শিশুটির মা খোঁজাখুঁজির মধ্যে বিষয়টি দেখে ফেলে। এর পর রোববার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির মা। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।