গাজীপুরে নারীসহ চার ‘মাদক কারবারি’ আটক

মহানগরীর বাসন থানার ওয়্যারলেস গেট এলাকার একটি বাসা থেকে গত শনিবার রাতে মাদকসহ আন্তঃজেলা ‘মাদক কারবারি চক্রের’ চার সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১। তারা হলো জামালপুরের ইসলামপুর বাজারের গাওকুরা গ্রামের মো. ফারুক হোসেন (৩৭), নেত্রকোনা সদরের কাটলি এলাকার শফিকুল ইসলাম ওরফে রমজান (২৯), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার দরিয়াপুর গ্রামের আক্তারা বেগম (২৮) ও টাঙ্গাইলের কালিহাতী থানার কোকডহরা গ্রামের গৌতম চন্দ্র শীল (৩২)।