ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ব্যবহারের জন্য মশক নিধনের ওষুধের নমুনা বিদেশ থেকে ঢাকায় এসে পৌঁছেছে।
সোমবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নমুনাগুলো ঢাকায় এসে পৌঁছায় বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা (উপসচিব) নুরুজ্জামান বলেন, ‘মশা মারার ওষুধের নতুন একটি নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখনও বিমানবন্দরে আছি। তবে প্যাকেট এখনও খোলা হয়নি।’
তিনি বলেন, ‘ওষুধের নমুনাটি ভারত থেকে আনা হয়েছে। এর বাইরে বিস্তারিত আর কিছু বলা যাবে না।’
আগামীকাল মঙ্গলবার ডিএসসিসিতে এই ওষুধের পরীক্ষা ও ফিল্ড টেস্ট শেষে আইইডিসিআর এবং কীটতত্ত্ব বিভাগে পাঠানো হবে বলেও জানান তিনি।