বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

মো. খাদেমুল ইসলাম খাদেমকে আহ্বায়ক করে বগুড়া জেলা যুবদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে যুবদল কেন্দ্রীয় সংসদ। কমিটি অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল সোমবার যুবদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে জেলার সব ইউনিট কমিটি গঠন করে জেলা সম্মেলন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দুলাল বলেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচনের আগে যুবদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। কমিটি না থাকায় নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।