চট্রগ্রামের সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলার ভাটিয়ারী ও ফৌজদারহাটের মধ্যবর্তী ভাটিয়ারী কন্টেইনার ইয়ার্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ভাটিয়ারী ইমাম নগর এলাকার মফিজুর রহমানের ছেলে এরশাদ হোসেন মিঠু (৩২) ও অপর জন অজ্ঞাত। তারা দুজন স্থানীয় পোর্টলিংক কন্টেইনার ইয়ার্ডের শ্রমিক বলে জানা গেছে।
চট্রগ্রামর বহদ্দারহাট এলাকার অপর আহত মারুফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় নগরীর বেসরকারী ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান ভূইয়াঁ জানান চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ডেমু ট্রেন ও ঢাকা থেকে চট্রগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন পাশাপাশি দুই লাইনে ক্রস করছিল। এ সময় রেল লাইন পার হচ্ছিল এই তিন শ্রমিক। তারা ডেমু ট্রেনটা লক্ষ করে লাইন পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কর্ণফুলি এক্সপ্রেসকে লক্ষ করেনি। যার কারণে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, নিহত মারুফের লাশ পরিবার নিয়ে গেছে। অপর নিহতের স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে।