বগুড়ায় ‘সন্ত্রাসীদের গোলাগুলিতে’ নিহত ২

বগুড়ার শেরপুর উপজেলায় দুদল সন্ত্রাসীর মধ্যে ‘গোলাগুলিতে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

তারা হলেন- ধনেশ ওরফে সুকুমার সরকার (৩৮) ও আফজাল হোসেন (৫৫)।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ডাকাত ধনেশ ওরফে সুকুমার সরকার ও নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে সর্বহারা আফজাল হোসেন।

পুলিশের দাবি, নিহতদের মধ্যে ধনেশ ওরফে সুকুমার সরকার পেশাদার ডাকাত এবং আফজাল হোসেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপামের ব্রিজের ওপর দুদল সন্ত্রাসীর গোলাগুলি চলছিল।

এ সংবাদ পেয়ে তিনি, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ও টহল পুলিশের দল ঘটনাস্থলে যান।

সেখানে ধনেশ ওরফে সুকুমার সরকার ও আফজাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, নিহতদের মধ্যে ধনেশ ওরফে সুকুমার সরকার পেশাদার ডাকাত এবং আফজাল হোসেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য।

দেশের বিভিন্ন থানায় আফজালের নামে ২০টি ও ধনেশের নামে ১১টি মামলার খোঁজ পাওয়া গেছে। এ ব্যাপারে বগুড়ার শেরপুর থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান