মাগুরার শ্রীপুরে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম (৪৫)। তিনি শ্রীপুরের শ্রীকল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুমার নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে, আওয়ামী নেতা আমিরুলের বিরুদ্ধে একটি মারামারির মামলা ছিল।
ইউপি চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রেপ্তার এড়াতে পুলিশের ধাওয়া খেয়ে কুমার নদীতে ঝাঁপ দেন আওয়ামী লীগ নেতা আমিরুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তার লাশ ভেসে উঠে।