এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচের ত্রাণ বিতরণ

‘এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০’ ফেসবুক গ্রুপের উদ্যোগে বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার সরকারি আবদুল খালেক মেমোরিয়াল কলেজে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

এ কার্যক্রমের আওতায় ৩৫০টি বন্যা দুর্গত পরিবারকে ত্রাণ দেওয়া হয়। ত্রাণ হিসেবে ছিল শুকনো খাবার, সাবান এবং স্যানিটারি ন্যাপকিনসহ হ্যালোট্যাব, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ।

ফেসবুকের এ গ্রুপের অন্যতম প্রতিনিধি মুশফিকুল ইসলাম এবং ফারুক উজ জামান জানান, ৯৮-২০০০ ব্যাচের এ কার্যক্রম সফল করতে দেশে-বিদেশে বসবাসরত গ্রুপের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল আশাতীত। গ্রুপটি ইতিমধ্যে বিভিন্ন সচেতনতামূলক সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক-সচেতনতামূলক কাজের জন্য তারা অঙ্গীকারবদ্ধ।