সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তার আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পাস ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হীরাঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ভুয়া ডাক্তারের নাম সবুজ ইসলাম সরকার (৩৮)।

র‌্যাব-১১-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সবুজ ইসলাম সরকার দাউদকান্দির সুন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস করেন ১৯৯৮ সালে। এক বছর বিরতি দিয়ে গৌরিপুর ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০০১ সালে এইচএসসি পাস করেন।