এবার সোনার সঙ্গে বাড়ল রুপার দামও

এবার মাত্র দুই দিনের ব্যবধানে সোনার দাম বাড়ল। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা।

বুধবার বাজুস সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। বাজুসের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৭৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ৫৫ হাজার ৬৯৫ টাকা।

এদিকে দীর্ঘদিন পর বেড়েছে রুপার দাম। বর্তমান মূল্য অনুযায়ী প্রতি ভরি রুপার দাম পড়বে ১ হাজার ১৬৬ টাকা। বাজুস জানায়, নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৫৩ হাজার ৩৬৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ৪৮ হাজার ৩৪৭ টাকা।