বিজয়নগর থেকে নিখোঁজের দুদিন পর আখাউড়ার খালাজুড়া বিল থেকে অফিজ উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
আখাউড়া থানার এসআই মতিউর রহমান জানান, খালাজুড়া বিলে এক বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার পরনে লুঙ্গি আর গায়ে পাঞ্জাবি ছিল। লাশটি গলে যাওয়ায় মৃত্যুর কারণ বুঝা যাচ্ছে না। প্রথমে অজ্ঞাত ধরা হয়েছিল। পরে পরিচয় পাওয়া যায়।
অফিজ বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। গত ৭ আগস্ট তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা থানায় জিডিও করে।