রাজধানীর গাবতলী পশুর হাটে
কৃত্রিম উপায়ে গরু মোটাতাজাকরণের দায়ে এক ব্যবসায়ীকে ছয় মাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যবসায়ীর নাম রহমতুল্লাহ। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দুটি গরুকে স্টেরয়েড নামে ইনজেকশন পুশের সময় হাতেনাতে তাকে ধরা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম দেশ রূপান্তরকে বলেন, মেহেরপুরের ওই গরু ব্যবসায়ী মানবদেহের জন্য ক্ষতিকর ইনজেকশন প্রয়োগ করে কোরবানির গরু মোটাতাজা করছিলেন। অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিকারক ইনজেকশন পুশ করায় গরু দুটি তাৎক্ষণিকভাবে অসুস্থ্ হয়ে পড়ে। ঈদের আগ পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।